ভিডিও স্ট্রিমিং জুমে নতুন ফিচার | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৯ মে ২০২২, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিডিও স্ট্রিমিং জুমে নতুন ফিচার

বিশ্বব্যাপী সবচেয়ে দ্রুততম সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাওয়া অ্যাপের তালিকা করলে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম থাকবে শুরুর দিকে। করোনাকালীন জুমই ছিল একমাত্র ভরসা। সবকিছু থমকে গেলেও লকডাউনে ঘরে বসেই অফিস, মিটিং সব সেরে নেওয়া গেছে জুমের মাধ্যমে। উদ্যোক্তা ও ব্যবসায়িক ক্রেতাদের জন্য ২০১১ সালে অ্যাপটি তৈরি হলেও খুব কম মানুষই ব্যবহার করত করোনার সময় অনলাইন ক্লাস শুরু হওয়ার পরই বিশ্বে পরিচিত হলো জুম অ্যাপ।

জনপ্রিয়তা যেমন বাড়ছে তেমনি নতুন নতুন ফিচারে ঢেলা সাজাচ্ছে প্ল্যাটফরমটিকে। ব্যবহারকারীদের মিটিংয়ের একঘেয়েমি কাটাতে সম্প্রতি যুক্ত হয়েছে একাধিক নতুন ফিচার।

কোড অ্যাপ ফর জুম : কোড অ্যাপ ফর জুমের মাধ্যমে জুম কলের প্রতিটি অংশগ্রহণকারীদের বলার সুযোগ করে দেওয়া হবে। এ জন্য তাদের আলাদা করে আর কোনো ট্যাব ওপেন করতে হবে না। এ ছাড়া এ ফিচারের মাধ্যমে নিয়ে আসা হয়েছে একটি নতুন কোড #askwhy। এর মাধ্যমে প্রতিটি অংশগ্রহণকারী একে অপরের সম্পর্কে কিছু জানলে তা বাকিদের জানাতে পারবেন।

জুম ব্যাকগ্রাউন্ড রুমস : এটি জুমের একটি খুবই গুরুত্বপূর্ণ ফিচার। এর মাধ্যমে জুম কলের অংশগ্রহণকারীরা ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারবেন।

মাইরো : এটি একটি অনলাইন হোয়াইট বোর্ড। এর মাধ্যমে জুম কলের প্রতিটি অংশগ্রহণকারীদের কোলাবোরেটিভ ওয়ার্কস্পেস দেওয়া হয়। এর উদ্দেশ্য হলো প্রতিটি অংশগ্রহণকারী যেন সেই কলে অংশগ্রহণ করতে পারেন, কোক্রিয়েট করতে পারেন এবং রিয়েল টাইম আইডিয়া ক্যাপচার করতে পারেন। এ ছাড়া এ ফিচারের মাধ্যমে বিভিন্ন ধরনের টুলসের সাহায্য পাওয়া যাবে।

টুইন ফর জুম : এটি জুমের অল ইন ওয়ান রুম ম্যানেজমেন্ট ফিচার। এটির মাধ্যমে যে কোনো মিটিংয়ের হোস্ট ক্রিয়েট করতে পারেন রুম বেসড মিটিং। এর মাধ্যমে অন কাস্টম রুলস, রোটেট বিটুইন টাইমড, ব্যাক টু ব্যাক ব্রেকআউট, চ্যাট অ্যাক্রস রুম ইত্যাদির সুবিধা পেতে পারেন ব্যবহারকারী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০