মহাখালীতে অটোরিকশা চালকদের অবরোধ, ট্রেন চলাচল বন্ধ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২১ নভেম্বর ২০২৪, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহাখালীতে অটোরিকশা চালকদের অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন অটোরিকশা চালকরা। ফলে যাত্রী নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ  রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

 

 

তিনি বলেন, অটোরিকশা চালকরা রেললাইনের ওপর অবরোধ করে আন্দোলন করছে। ফলে নিরাপত্তার স্বার্থে সকাল ১০টা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে। সকাল ১০টার পরে কোনো ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যায়নি এবং আসছেও না। ঢাকামুখী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে।

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন চালকরা। তাদের আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন বলেন, আমরা জানতে পেরেছি ব্যাটারিচালিত রিকশা চালকরা মহাখালী রেললাইন অবরোধ করে আন্দোলন করছে। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একাধিক টিম ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে রেলওয়ে পুলিশ।

বনানীর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল বলেন, সকাল থেকে ব্যাটারিচালিত রিকশা চালকরা মহাখালী এলাকায় অবস্থান নিয়েছে। অবস্থান নিয়ে তারা রেলক্রসিংসহ বিভিন্ন রাস্তায় অবরোধ করেছে। তারা মহাখালী রেললাইনও নিজেদের দখলে নিয়েছে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তার আগে শিক্ষার্থীরা ঢাকামুখী উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করে। এতে নারী-শিশুসহ বেশ কয়েকজন আহত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০