যে কারণে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নেই সাকিবের নাম | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যে কারণে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নেই সাকিবের নাম

 

সাকিব আল হাসানের নাম নেই আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং থেকে। তালিকায় কে থাকবেন বা কে থাকবেন না, সেটা নির্ধারণের জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। সেই নিয়ম অনুসারেই বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডারের নাম কাটা পড়েছে।

গতকাল বুধবার ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেখানে দেখা যায়, টেস্ট র‍্যাঙ্কিংয়ে নাম থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অনুপস্থিত সাকিব। টেস্টের ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে তিনি ৫৫ ও বোলিং র‍্যাঙ্কিংয়ে ৩২ নম্বরে অবস্থান করছেন।

টি-টোয়েন্টি থেকে ৩৭ বছর বয়সী তারকা অবসরে নিয়ে ফেলেছেন। তাই অনুমিতভাবেই তার নাম এই সংস্করণের র‍্যাঙ্কিং থেকে বাদ পড়েছে। তবে আগামী বছর অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলে যেতে চাওয়া সাকিব কেন নেই ৫০ ওভারের ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ে?

শুনতে অবাক লাগলেও ব্যাখ্যাটা খুব স্বাভাবিক। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার টানা ১২ মাস ওয়ানডে বা টি-টোয়েন্টিতে না খেললে র‌্যাঙ্কিং থেকে তিনি বাদ পড়েন। আর টেস্টের ক্ষেত্রে টানা ১৫ মাস খেলার বাইরে থাকলে নাম কাটা পড়ে র‍্যাঙ্কিং থেকে।

সাকিব সবশেষ ওয়ানডে খেলেছিলেন এক বছরের বেশি সময় আগে, ২০২৩ সালের ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। ভারতে হওয়া বিশ্বকাপে দিল্লিতে অনুষ্ঠিত ওই ম্যাচে ৩ উইকেটে জিতেছিল বাংলাদেশ। অলরাউন্ড নৈপুণ্য দেখানো সাকিবের হাতে উঠেছিল ম্যাচসেরার পুরস্কার। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৮২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের সবশেষ টেস্ট সিরিজে খেলে এই সংস্করণ থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব। কিন্তু ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা হয়নি তার। এরপর শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ওয়ানডেও সিরিজে খেলেননি তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০