শেখ হাসিনা আমার চরম ক্ষতি করেছেন : তসলিমা নাসরিন | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৩ জানুয়ারী ২০২৫, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা আমার চরম ক্ষতি করেছেন : তসলিমা নাসরিন

ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন সম্প্রতি তার ফেসবুকে একটি পোস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। লেখিকার দাবি, শেখ হাসিনা তার অর্থনৈতিক ও ব্যক্তিগত জীবনে গুরুতর ক্ষতি করেছেন এবং তাকে তার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন।

তসলিমা নাসরিন জানান, তার পৈতৃক সম্পত্তির বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদনের জন্য তিনি তার বোনকে পাওয়ার অব অ্যাটর্নি দেন। তবে শেখ হাসিনার ভয়ে বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মচারী এই ডকুমেন্ট সত্যায়িত করেননি।

প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি পাঠিয়েও তিনি কোনো সাড়া পাননি বলে লেখিকা অভিযোগ করেছেন।
তসলিমা উল্লেখ করেছেন, তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার মেয়েবেলা’ শেখ হাসিনার শাসনামলে নিষিদ্ধ হয়। লেখিকার প্রশ্ন, ‘কেন আমার বই নিষিদ্ধ করা হয়েছিল?’ তিনি দাবি করেন, এই সিদ্ধান্তের পেছনে শেখ হাসিনার ‘হিংসা, ঘৃণা এবং দম্ভ’ কাজ করেছে।

তসলিমা আরো জানান, তার বাবা যখন মৃত্যুশয্যায় ছিলেন, তখন তিনি দেশে ফিরে বাবাকে শেষবারের মতো দেখতে চেয়েছিলেন।

শেখ হাসিনার কাছে বারবার অনুরোধ করলেও তিনি সেই অনুরোধ উপেক্ষা করেন। তসলিমার ভাষায়, ‘তিনি নিজের বাবাকে নিয়ে হাহাকার করতেন, অথচ অন্যের বাবার প্রতি কোনো সহমর্মিতা দেখাননি।’
তসলিমা দাবি করেন, শেখ হাসিনার শাসনামলে প্রকাশকদের তার বই প্রকাশ করতে ভয় পেতে হতো। কারণ, তারা ধারণা করতেন, তার বই প্রকাশ করলে তাদের ওপর হেনস্তা নেমে আসতে পারে।

তসলিমা নাসরিন তার পোস্টে শেখ হাসিনার সমালোচনা করলেও আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি চাই, সামনের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক এবং স্বাধীনতার শত্রুদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জোট বাঁধুক।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০