সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার ঘাঁটি...!!! | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৯ সেপ্টেম্বর ২০২৪, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার ঘাঁটি…!!!

 

বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দেয়া হচ্ছে, এ কথা শুনছি যখন আমি কলেজে পড়ি, (১৯৯০-৯১) তখন থেকে কিংবা আরো আগে থেকে। সাম্প্রতিককালে এই শোরগোল আবার চাউর হয়েছে। এ-প্রসঙ্গে আমাদের কিছু বিষয় জানা থাকা দরকার।

বিশ্বে ৮০টি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ৭৫০টি সামরিক ঘাটি আছে। এসব ঘাঁটির জন্য যতটুকু এলাকা প্রয়োজন তা হচ্ছে: কমপক্ষে ৪০,০০০ হেক্টর জমি। বর্হিবিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬৬,০০০ হেক্টর জমির সামরিক ঘাঁটিও আছে। উক্ত ঘাঁটিসমূহে ১০ থেকে ৪০,০০০ সৈন্য থাকে। একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর থাকে যার রানওয়ের দৈর্ঘ্য হবে কমপক্ষে ১০,০০০ ফুট যেন সি-১৩০ হারকিউলিস বিমান ফুল লোড হয়ে নামতে পারে। সি-১৩০ হারকিউলিস বিমান ফুল লোড হয়ে যখন নামে তখন এর ওজন থাকে ১,৫৫,০০০ পাউন্ড।

আমরা সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে আলোচনা করি : দ্বীপটির আয়তন ছেঁড়াদ্বীপ ও অন্যান্য চর সহ ৪.৩ বর্গকিলোমিটার অর্থাৎ ৪৩০০ হেক্টর (প্রয়োজন কমপক্ষে ৪০,০০০ হেক্টর)। দ্বীপটির মৃত্তিকা বিশ্লেষণ করলে দেখা যায় যে, এর উপরিভাগে বালু থাকলেও অনধিক ৩ ফুট নিচেই মূলত প্রবাল ও শৈবাল স্তর। এ-কারণে ভবিষ্যতে এই দ্বীপের অস্তিত্ব নিয়েই ভূতাত্ত্বিকরা শংকিত। এমন দুর্বল ভূমিতে কিভাবে সি-১৩০ হারকিউলিস বিমান ১,৫৫,০০০ পাউন্ড ফুল লোড হয়ে ওঠানামা করবে? এই আয়তনের দ্বীপে কিভাবে ১০-৪০০০০ সৈন্য থাকবে তাদের অফিস, আবাসন, অস্ত্রাগার , মিসাইল লঞ্চার ও অন্তত ২ ডজন যুদ্ধ বিমান নিয়ে?

উপরন্তু এর মহীসোপানের গভীরতা এত কম যে এখানে ডেস্ট্রোয়ারের মতো বড়ো যুদ্ধজাহাজ দূরের কথা ফ্রিগেটও ভিড়তে পারবে না।

যা বলছেন তা কতটা সঠিক তথ্যভিত্তিক তা জেনে বলাই ভালো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০