হতাশ শেখ হাসিনা, নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না জানালেন জয় | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৪ অক্টোবর ২০২৪, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হতাশ শেখ হাসিনা, নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না জানালেন জয়

ছাত্র-জনতার তুমুল বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেইদিনই সামরিক হেলিকপ্টারে করে ভারত পালাতে বাধ্য হন। এখন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করছেন। এদিকে এরই মধ্যে নোবেলবিজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দুই মাস হতে চলেছে। রাজনৈতিক দলগুলো সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়েছে, যার মধ্যে নির্বাচনের সময়সীমা অন্যতম।

এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আগামী নির্বাচনে অংশ নেবেন কি না- তা নিয়ে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সাক্ষাৎকারে জয় জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থতি নিয়ে তার মা অনেক হতাশ এবং বিচলিত। তিনি (হাসিনা) মনে করছেন তার গত ১৫ বছরের প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে।

কোটা আন্দোলনের প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা কোটা আন্দোলন দেখে সবাই হতবাক হয়েছি। হোয়াটস অ্যাপ গ্রুপে এমনকি আমি বলেছিলাম, ৩০ শতাংশ কোটা অনেক বেশি। এটি আমাদের কমিয়ে পাঁচ শতাংশে নামিয়ে আনা উচিত।

কোটা আন্দোলনে সময় তার মায়ের প্রশাসনের ক্র্যাকডাউন নিয়ে ভুলের কথা স্বীকার করেছেন জয়। তবে তিনি বলেছেন, অর্ধেকের বেশি হতাহত সন্ত্রাসীদের কারণে হয়েছে। এক্ষেত্রে তিনি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার দিকে ইঙ্গিত করেছেন।

আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার বিষয়ে হাসিনাপুত্র বলেছেন, বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে কীভাবে নিষিদ্ধ করবেন? এটা আইনত সম্ভব নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০