হাসিনার ভারতপ্রেম: নিষেধাজ্ঞা সত্ত্বেও দিতেন ইলিশ0 | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১০ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাসিনার ভারতপ্রেম: নিষেধাজ্ঞা সত্ত্বেও দিতেন ইলিশ0

 

সাধারণ মানুষ যেন কম দামে ইলিশ খেতে পারেন সেজন্য ভারতে সুস্বাদু এই মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এবারের নিষেধাজ্ঞার আগেও ২০১২ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করা হয়েছিল। মূলত ভারত তিস্তা নদীর পানির সুসম বণ্টন না করায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

তবে নয়াদিল্লি তিস্তার পানির সুরাহা না করলেও নিজ উদ্যোগে দুর্গাপূজা, পহেলা বৈশাখ এবং জামাইষষ্ঠীর সময় পশ্চিমবঙ্গে ইলিশ পাঠাতেন শেখ হাসিনা।

এরপর ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। পরবর্তীতে ২০২৩ সালের ২১ অক্টোবর ৯টি ট্রাকে করে ৪৫ টন ইলিশ পশ্চিমবঙ্গে যায়। ওই সময় ৭৯টি মৎস্য রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ভারতে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়।

তবে নতুন সরকার যেহেতু রপ্তানিতে পুনরায় নিষেধাজ্ঞা দিয়েছে সে কারণে এবার পশ্চিমবঙ্গে দুর্গাপূজার সময় ইলিশের দাম বাড়তে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

বর্তমানে পশ্চিমবঙ্গে বাংলাদেশের একটি এক থেকে দেড় কেজি ইলিশের দাম ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ রুপিতে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন এক খুচরা বিক্রেতা। যেখানে একমাস আগেও এমন একটি মাছ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার রুপিতে বিক্রি হতো।

সূত্র: দ্য মিন্ট, ইন্ডিয়া টুডে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০