আর কতদিন লাল সবুজ আর বাঘ দিয়ে জার্সি ডিজাইন করা হবে ? | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর কতদিন লাল সবুজ আর বাঘ দিয়ে জার্সি ডিজাইন করা হবে ?

আর কতদিন লাল সবুজ আর বাঘ দিয়ে জার্সি ডিজাইন করা হবে ?

বর্তমানে ক্রিকেটে জার্সি শুধু একটা পোশাক নয়, এটির মাধ্যমে দেশের ইতিহাস, সংস্কৃতি, সংগ্রাম, এবং গর্বের প্রতিচ্ছবি উপস্থাপন করা যায় বিশ্ব দরবারে । আফগানিস্তান যখন তাদের জার্সিতে কাবুলের মিনার, পশতু ক্যালিগ্রাফি, ঐতিহ্যবাহী শিল্প ফুটিয়ে তুলছে, তখন আমরা কেন একই গৎবাঁধা লাল-সবুজ আর বাঘের মধ্যেই আটকে আছি?

আমরা তো জানি, বাংলাদেশ শুধু বাঘের দেশ নয়। আমরা একটি সাহসী জাতি। হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি, বিপ্লবের ইতিহাস আমাদের রক্তে আছে। এই ইতিহাস কি শুধুমাত্র লাল-সবুজ আর বাঘ দিয়েই চিহ্নিত হবে?

আমরা তো জানি, আমাদের গর্বের উৎস শুধু বাঘ বা লাল-সবুজ রঙ নয়—আমাদের ইলিশ, আমাদের পাট, আমাদের জামদানি, আমাদের সিল্ক, আমাদের বিপ্লবের ইতিহাস—এগুলোই আমাদের প্রতিদিনের পরিচয়। এগুলোকে কি আমাদের ক্রিকেট জার্সিতে ফুটিয়ে তুলতে পারবো না?

আমরা গর্বিত ২০২৪ সালের জুলাই বিপ্লব নিয়ে কিংবা মুক্তিযুদ্ধের জন্যে ঐতিহাসিক সংগ্রাম নিয়ে যা বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, আমাদের সংগ্রামের চিহ্ন, আমাদের এক গর্বিত মুহূর্ত। আমরা কি এই ইতিহাসকে জার্সিতে স্থান দেবো না? আমাদের ক্রিকেটাররা যখন মাঠে নামেন, তারা শুধুমাত্র ১১ জন ব্যক্তি নয়, তারা ১৮ কোটি মানুষের গর্বের প্রতিনিধি। তাদের পরনে থাকা জার্সি—এটাই বাংলাদেশের সংগ্রাম এবং ঐতিহ্যের প্রতিচ্ছবি।

তাহলে প্রশ্ন হচ্ছে—আমরা কেন পারব না? কেন আমাদের জার্সি হবে একঘেয়ে, নকল করা, অথবা গৎবাঁধা ডিজাইন? কেন আমাদের ক্রিকেটাররা এমন একটা জার্সি পরবেন না, যেটা দেখলেই বোঝা যাবে—এটি বাংলাদেশ?

আমরা কি শুধু লাল-সবুজ আর বাঘ-এ আটকে থাকবো, নাকি আমাদের ঐতিহ্য এবং সংগ্রামের গভীরতা—যেমন ইলিশের রূপালী রং, পাটের সোনালি রং, জামদানি-এর সূক্ষ্ম নকশা, রাজশাহীর সিল্ক, ষাট গম্বুজ মসজিদ—এগুলো আমাদের জার্সিতে ফুটিয়ে তুলব?

আর রংয়ের ফ্যান্টাসি! আমরা জানি, লাল-সবুজ ছাড়া দর্শক আর কোনো রং গ্রহণ করতে চান না—এই ধারণা থেকে বের হয়ে আসা এখন সময়ের দাবি। আমাদের ঐতিহ্য কেবল লাল-সবুজের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের ইলিশের রূপালী রং, সোনালি পাট, জামদানির ডিজাইন, রাজশাহীর সিল্কের সৌন্দর্য—এসব রঙ আমাদের দেশের পরিচয় বহন করে। আমাদের রঙও বিশ্বমঞ্চে আমাদের প্রতিনিধিত্ব করবে, এখন সময় এসেছে সেই পরিবর্তনের!

আর এক গুরুত্বপূর্ণ বিষয়—ভাষার মাসে চ্যাম্পিয়নস ট্রফি! আমরা কি আমাদের জার্সিতে বাংলা ভাষা এবং তার ঐতিহাসিক গুরুত্ব ফুটিয়ে তুলতে পারতাম না? একমাত্র আমরাই ভাষার জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। আমরা গর্বিত যে, আমাদের ভাষা আন্দোলন বিশ্বকে শেখাতে সক্ষম করেছে, কীভাবে ভাষার জন্য সংগ্রাম করতে হয়। এখন সেই সংগ্রাম, সেই ভাষা, সেই ইতিহাস আমাদের জার্সিতে শোভা পাবে না?

আমরা কি আমাদের গর্বিত ইতিহাস, ২০২৪ সালের জুলাই বিপ্লব, সোনালি আঁশ, ইলিশ, জামদানি, রাজশাহীর সিল্ক কিংবা আমাদের ঐতিহ্য , সংস্কৃতি —এসবকে জার্সিতে যুক্ত করে পৃথিবীজুড়ে আমাদের পরিচয় তুলে ধরব না?

এটা হতো আমাদের জন্যে সম্মানের ব্যাপার। আমাদের জার্সি শুধু একটা পোশাক নয়, এটি বাংলাদেশের গর্ব, আমাদের ঐতিহ্য, আমাদের সংগ্রাম, আমাদের গৌরব। এখন সময় এসেছে এই চেহারা বদলানোর, নতুন কিছু তৈরি করার, যা আমাদের ইতিহাসের সঙ্গে একাত্ম হয়ে পৃথিবীজুড়ে গৌরবময়ভাবে সাড়া জাগাবে।

আপনি কি মনে করেন ? এখনো কি লাল-সবুজ আর বাঘ-এর মধ্যে আটকে থাকবো, নাকি নতুন কিছু তৈরি করবো যা আমাদের ঐতিহ্য, সংগ্রাম এবং গর্বকে ফুটিয়ে তুলবে ?

#bangladeshcricketjersey #ChampionsTrophy2025 #farukahmed #BangladeshCricketTeam #blitzvision #bcb #BangladeshCricket #বিসিবি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ক্যাম্পেইনের ব্যানারে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা নিয়ে তোলপাড়

জামায়াত-এনসিপির জোট নির্বাচন বর্জন করছে!

মাহাথিরের দীর্ঘ ও সফল জীবনের রহস্য

সেন্টমার্টিনে রিপ কারেন্ট ও বিপদজনক বিচ: পর্যটকদের জন্য জরুরি সতর্কতা

জুলাই যোদ্ধা সুরভী তাহরিমা মুক্ত!

ওবায়দুল কাদের ভেন্টিলেশনে, অবস্থা সংকটাপন্ন

অনৈতিক প্রস্তাব, রাজিনা হওয়ায় চাঁদাবাজি মামলায় ফাঁসানো হয় সুরভীকে

ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অন্তরা হুদার মনোনয়ন বাতিল

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকায় রহস্যময় দেয়ালচিত্র : সুবোধ

১০

এনইআইআর চালু হচ্ছে আজ, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট

১১

কঠিনতম মুহূর্তেও রাজনৈতিক শালীনতার দৃষ্টান্ত রাখলেন তারেক রহমান

১২

যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

১৩

খালেদা জিয়ার মৃত্যু কি আগেই হয়েছিল? মেডিকেল সাইন্স কি বলে?

১৪

ফয়সাল করিম মাসুদের ভাইরাল ভিডিও নিয়ে দ্য ডিসেন্টের বিশ্লেষণ

১৫

খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

১৬

খালেদা জিয়ার বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন

১৭

তারেক রহমান কি পারবেন তিন প্রজন্মের সেতুবন্ধন হতে?

১৮

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

১৯

জামায়াতের সঙ্গী হতে যাচ্ছে এনসিপি!

২০