‘এক দানবের হাত থেকে বের হতেই অন্য মহাদানবের আবির্ভাব’ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৩ নভেম্বর ২০২৪, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘এক দানবের হাত থেকে বের হতেই অন্য মহাদানবের আবির্ভাব’

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নেমেছিলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। প্রায় সময়ই সমাজের নানা অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন তিনি। পাশাপাশি নানান সামাজিক কর্মকাণ্ডেও দেখা যায় তাকে।দকে চট্টগ্রামে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা এবং ঢাকায় শিল্পকলা একাডেমিতে শো চলাকালে একটি নাটক বন্ধ করে দেওয়ার ঘটনায় সরগরম সামাজিক মাধ্যম। হঠাৎ করে দুঃশ্চিন্তার ছায়া শোবিজ অঙ্গনে। এমন পরিস্থিতিতে ফেসবুকে পোস্ট দিয়ে নিজের অবস্থান থেকে প্রতিবাদ করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, এক দানবের হাত থেকে বের হতে না হতেই, অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা, তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে, যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরো এক্সট্রিম টক্সিক রিলেশনে গিয়েছে। আল্লাহ রক্ষা করো।

‘এক দানবের হাত থেকে বের হতেই অন্য মহাদানবের আবির্ভাব’

এরপর আবার আরেক স্ট্যাটাসে তিনি লিখেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ,স্বাধীনতা অর্জনের চেয়ে সবজির দাম কমানো কঠিন।

 

চমকের এই পোস্টে নেটিজেনদের মন্তব্য অভিনেত্রীকে বেশ বিপাকে ফেলেছে। একের পর এক বিদ্রুপমুলক মন্তব্য ভেসে আসছে তার পোস্টে।

 

একজন মন্তব্য করেছেন, লাল বিপ্লবীনি!! শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে, ধীরে ধীরে টের পাবে অঙ্গনের লোকজন।

 

একজন লিখেছেন, কেমন উপভোগ করছো নতুন লাল স্বাধীনতা?

আবার কেউ কেউ লিখছেন, স্বাধীনতার স্বাদ কেমন আপা।

প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি। এরপর তিন বছরের বিরতি নিয়ে ২০২০ সালে অভিনয়ে নাম লেখান চমক। কাজ করেন টেলিভিশন নাটকে।

 

এরপর বেশ অল্প দিনেই ছোট পর্দার পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসামপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো বেশকিছু একক নাটক, ধারাবাহিক ও ওয়েব সিরিজে কাজ করে অল্প সময়ে আলোচনায় এসেছেন চমক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০