জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ সজীব ওয়াজেদ জয় | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৩ অক্টোবর ২০২৪, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ সজীব ওয়াজেদ জয়

 

 

 

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতুত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনে একক কোনো নেতৃত্ব চোখে না পড়লেও আন্দোলনে সফলতার পর ‘মাস্টারমাইন্ড’ হিসেবে কারও কারও নাম দাবি করা হচ্ছে।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সরকারের কর্তাব্যক্তিদের বক্তব্যেও মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে কয়েকজনের নাম। বিষয়টি নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন অনেকটা রসিকতার ছলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ আলোচনায় আনলেন আরেক নাম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করেছেন সোহেল তাজ। যদিও তিনি তা বলেছেন ব্যঙ্গার্থে।

শনিবার (১২ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে দেওয়া এক পোস্টে সোহেল তাজ লেখেন, ‘আজ পত্রিকায় পড়লাম বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ছাত্র-জনতার অভুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান। আবার জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, এই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র-জনতার, কোনো দলের নয়।’

তিনি আরও লেখেন, ‘আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন, এই গণ-অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হচ্ছেন মাহফুজ। আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না যদি কয়েকদিন পর শোনা যায়, মাস্টারমাইন্ড হচ্ছেন সজীব ওয়াজেদ জয়। আমাদের সবার নিশ্চয়ই মনে আছে, বেচারা প্রিন্স চার্লসকে কত বছরই না অপেক্ষা করতে হয়েছিল রাজা হওয়ার জন্য।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০