ডক্টর মুহাম্মদ ইউনূসের "আমার দল" | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৬ অগাস্ট ২০২৪, ৮:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডক্টর মুহাম্মদ ইউনূসের “আমার দল”

প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেস্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষন শুনলাম।
আমাদের সেই কলেজ বিশ্ববিদ্যালয়ের ৮০ র দশকে চলে গিয়েছিলাম। ডক্টর ইউনূসের সাথে দিনের পর দিন আড্ডা দিয়েছি। কেমন এক মানব সম্মোহন তিনি তৈরী করতে পারতেন।

তাঁর একটি চমৎকার রাজনৈতিক প্রবন্ধ আমরা ছেপেছিলাম আমাদের পত্রিকায়। “আমার দল”। ( সে সময় ডক্টর কামাল হোসেন আওয়ামীলীগ থেকে বেরিয়ে গিয়ে নতুন দল করলেন – সেই রাজনৈতিক দলের শুভারম্ভে প্রবন্ধটি, বক্তৃতাটি ডক্টর ইউনূস পড়েছিলেন বা পড়ার কথা ছিলো!) অসাধারণ সেই প্রবন্ধ বা বক্তৃতাটি। আমরা আপ্লূত উদ্বেলিত হয়ে উঠেছিলাম। একটি রাজনৈতিক দলের কারিকুলাম গড়ে উঠা এগিয়ে যাওয়া সফলতা কি হতে পারে তাই ছিল প্রবন্ধটির বিষয়।
আমি এমন একটি দলের দেশের স্বপ্ন আজো দেখি!!
সেই ভাষা সেই স্বপ্নই যেনো আজ আবার শুনলাম ডক্টর ইউনূস এর এই ভাষণে। দেশের এ-ই ক্রান্তিলগ্নের প্রায় প্রতিটি সেক্টরের বিরাজমান বার্নিং ইস্যুগুলোকে এড্রেস করেছেন তিনি ।
একজন সাহসী লিডার চ্যালেঞ্জ সলভারের মত দৃঢ় কন্ঠস্বর তাঁর ।
ছাত্র জনতা ব্যবসায়ী কৃষক শ্রমিক আইন শৃঙ্খলা বাহিনী বুদ্ধি জীবি রাজনৈতিক ব্যক্তিত্ব আমলা চাকুরিজীবী ধার্মিক প্রবাসী — সবার জন্য স্পষ্ট রোডম্যাপ পথরেখা নির্দেশ!! বুঝলে আবাদ করলে ফলবে সোনা!!
বহুদিন পর অত্যন্ত সুশীল, মার্জিত এবং প্রত্যয়দীপ্ত একটি ভাষণ, জাতি কে আশাবাদী করে তুলবে নিশ্চয়।
যদিও বাস্তবায়ন অত্যন্ত জটিল। এক পুরুষের সভ্য একটা জাতি আমরা!!
লোভী স্বার্থপর প্যাচানো মগজে যদি ঢুকিয়ে নিতে পারি – সবকিছুই ক্ষণস্থায়ী, প্রেম ভালবাসা দোয়া স্থায়ী!!
ঐ নতুনের কেতন উড়ে ——
সর্বাত্মক শুভ কামনা প্রিয় জননী জন্মভূমির জন্য।
জয়তু প্রফেসর ডক্টর ইউনূস।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ক্যাম্পেইনের ব্যানারে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা নিয়ে তোলপাড়

জামায়াত-এনসিপির জোট নির্বাচন বর্জন করছে!

মাহাথিরের দীর্ঘ ও সফল জীবনের রহস্য

সেন্টমার্টিনে রিপ কারেন্ট ও বিপদজনক বিচ: পর্যটকদের জন্য জরুরি সতর্কতা

জুলাই যোদ্ধা সুরভী তাহরিমা মুক্ত!

ওবায়দুল কাদের ভেন্টিলেশনে, অবস্থা সংকটাপন্ন

অনৈতিক প্রস্তাব, রাজিনা হওয়ায় চাঁদাবাজি মামলায় ফাঁসানো হয় সুরভীকে

ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অন্তরা হুদার মনোনয়ন বাতিল

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকায় রহস্যময় দেয়ালচিত্র : সুবোধ

১০

এনইআইআর চালু হচ্ছে আজ, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট

১১

কঠিনতম মুহূর্তেও রাজনৈতিক শালীনতার দৃষ্টান্ত রাখলেন তারেক রহমান

১২

যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

১৩

খালেদা জিয়ার মৃত্যু কি আগেই হয়েছিল? মেডিকেল সাইন্স কি বলে?

১৪

ফয়সাল করিম মাসুদের ভাইরাল ভিডিও নিয়ে দ্য ডিসেন্টের বিশ্লেষণ

১৫

খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

১৬

খালেদা জিয়ার বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন

১৭

তারেক রহমান কি পারবেন তিন প্রজন্মের সেতুবন্ধন হতে?

১৮

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

১৯

জামায়াতের সঙ্গী হতে যাচ্ছে এনসিপি!

২০