এবার কোন কারণ ছাড়াই পুলিশি নির্যাতনের শিকার হলেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। চট্টগ্রামে এয়ারপোর্ট থেকে ফেরার পথে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। থানায় যাওয়ার আগে গলা চেপে ধরার পাশাপাশি লাঠি দিয়ে তাকে নির্যাতন করার কথাও জানিয়েছেন নাঈম। জাতীয় দলের ক্রিকেটার পরিচয় দেয়ার পরেও মিলে নি ছাড়। উপস্থিত লোকজনও তার পরিচয় দিয়েছেন তবুও তাকে নিয়ে যাওয়া হয় থানায়।
বিসিবি সভাপতি তামিম ইকবাল ও বোর্ড পরিচালক ইসরাফিল খসরুকে বিষয়টি অবগত করেছেন এই ক্রিকেটার। পুরো ঘটনাটা মিডিয়ায় বলার সময়ে এক পর্যায়ে কান্না করে দেন নাঈম।
জাতীয় দলের প্লেয়ারের সাথে এমন কিছু হওয়া শকিং! এর সাথে সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের বিপক্ষে কঠোর ব্যবস্থা নেয়া উচিত…
মন্তব্য করুন