বাইরে খেলতে যায় না ৪৪ ভাগ শিশু, ফোনে কাটে দিনে ৩ ঘণ্টা | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৪, ৯:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাইরে খেলতে যায় না ৪৪ ভাগ শিশু, ফোনে কাটে দিনে ৩ ঘণ্টা

দেশের ৪৪ ভাগ শিশু-কিশোর ঘরের বাইরে খেলাধুলা করে না। দিনে প্রায় ৩ ঘণ্টা কাটায় মোবাইল ফোনে। এতে ১৮ ভাগ শিশু-কিশোর ভুগছে স্থূলতায়। এমনকি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছে অনেকে । এমন বাস্তবতায় শৈশবেই খাদ্যভাস ও জীবনযাপন নিয়ে সচেতন করার উদ্যোগ নিয়েছে ডায়াবেটিক সমিতি।

শিশু-কিশোরদের ওপর অসংক্রামক রোগের প্রভাব জানতে একটি গবেষণা করেছে ডায়াবেটিক সমিতি। গ্রাম ও শহরের ১৫ থেকে ১৯ বছরের ১ হাজার ৩০০ কিশোরের ওপর চলে এ গবেষণা।

এতে দেখা যায়, শিশু-কিশোরদের ১৮ ভাগেরই উচ্চতার তুলনায় ওজন বেশি। এছাড়া ১১ ভাগের রক্তচাপ বেশি এবং ৪ ভাগের রয়েছে ডায়াবেটিস।

সচেতনতা বাড়াতে স্মার্ট কিডস অ্যান্ড স্কুল কর্মসূচি নিয়েছে ডায়াবেটিক সমিতি,স্বাস্থ্য বিভাগ ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। এদের সঙ্গে কাজ করছে আরও ১৫টি উন্নয়ন সহযোগী সংস্থা। স্বাস্থ্যকর খাবার ও জীপনযাপন নিয়ে বার্তা দেওয়া হচ্ছে শিশু-কিশোরদের। এসব তথ্য পরিবারকে জানাবে তারা।

ডায়াবেটিক সমিতি বলছে, অসংক্রামক রোগের মহামারী ঠেকাতে শৈশব থেকেই সচেতন করতে চায় তারা।

সমিতিটির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান বলেন, শিশুদের মধ্যে স্থূলতা বেড়ে যাচ্ছে। এতে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগে আক্রান্তের ঝুঁকি থাকে। ছোট বেলা স্থূলতায় আক্রান্ত হলে তা কমানো কঠিন।

সংশ্লিষ্টরা জানায়, এ কর্মসূচির লক্ষ্য আগামী এক বছরের মধ্যে এক কোটি শিশু-কিশোরকে সচেতন করা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০