বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নাচলেন নকল শাকিরা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৩ জুন ২০২৬, ৯:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নাচলেন নকল শাকিরা

 

বিশ্বজোড়া তাঁর খ্যাতি। সর্বকালের অন্যতম সেরা পপস্টার তিনি। আর ফিফা ফুটবল বিশ্বকাপে শাকিরা (Shakira) যেন চিরন্তন। কেউ কেউ বলেন, শাকিরার পারফরম্যান্স ছাড়া নাকি বিশ্বকাপ শুরুর সেই আমেজটাই আসে না। চলতি ফিফা বিশ্বকাপেও (FIFA World Cup 2026) তিনিই উদ্বোধনের সুর বেঁধেছেন। এই নিয়ে চার-চারটি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল শাকিরাকে। দাঁড়ান দাঁড়ান, সত্যিই মেক্সিকোতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরাই পারফর্ম করেছেন তো? এ প্রশ্নে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।

কেন শাকিরা আসল নাকি নকল প্রশ্ন উঠছে? আসলে ৪৯ বছরের ওই পপ তারকা মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানে যে পারফরম্যান্স করেছেন, সেটা অনেকেরই মনপসন্দ হয়নি। শাকিরা মানেই তো ম্যাজিক। তাঁর কণ্ঠে যেমন জাদু, তেমনই নাচের প্রতিটি স্টেপে মুগ্ধতা। সেই ম্যাজিক মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানে দেখতে পাননি শাকিরার ভক্তকূল। এ শাকিরা কেমন যেন অচেনা। হলুদ রংয়ের পোশাক, কালো সানগ্লাস। কয়েক মিনিটের পারফরম্যান্সে নাকি সেই শরীরী হিল্লোলও দেখা যায়নি, যা দেখে অভ্যস্ত তাঁর অনুরাগীরা। এমনকী শাকিরাকে স্টেজ পারফরম্যান্সের সময় সানগ্লাস পরতেও সচরাচর দেখা যায় না।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরা। ফাইল ছবি।

অনেকেই বলছেন, শাকিরাকে দেখে শাকিরা মনে হয়নি। পারফরম্যান্স দেখেও মনে হয়নি তিনিই ভেনেজুয়েলার বিখ্যাত পপস্টার। তাঁদের দাবি, আসলেই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরা পারফর্ম করেননি। তাঁর ডামি কাউকে দিয়ে পারফর্ম করিয়েছে ফিফা। নেটিজেনদের বক্তব্য, শাকিরার মন্ত্রমুগ্ধ করা পারফরম্যান্স দেখা যায়নি। তাঁর চুলের স্টাইল এবং রংও সন্দেহজনক। তাছাড়া সানগ্লাস পরে পারফর্ম করাটাও সন্দেহের উদ্রেক করে। লাটিন আমেরিকায় এমনিতেই শাকিরার ডামি হিসাবে শাকিবেক্কা বিখ্যাত। ভেনেজুয়েলার শাকিবেক্কাকে দেখে অনেকেই শাকিরা ভেবে বিভ্রান্ত হন। সেটাই সন্দেহ আরও বাড়াচ্ছে।

সব মিলিয়ে পুরো বিষয় নিয়ে কাটাছেঁড়া চলছে নেটদুনিয়ায়। ফিফা বা শাকিরা কেউই এসব জল্পনা নিয়ে মুখ না খোলায় শোরগোল আরও বাড়ছে। অবশ্য শাকিরার অনুরাগীদের একাংশের দাবি, মেক্সিকো সিটিতে পপস্টারই পারফর্ম করেছেন। এসব নিয়ে লেখালেখি অর্থহীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০