মেহজাবীন বললেন, ‘নিরাপত্তা’র কারণে ফেরত এসেছেন | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৩ নভেম্বর ২০২৪, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেহজাবীন বললেন, ‘নিরাপত্তা’র কারণে ফেরত এসেছেন

 

চট্টগ্রামে একটি শো-রুম উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। শনিবার (২ নভেম্বর) সেটি না করে ঢাকায় ফিরে আসেন এ অভিনেত্রী। মূলত ‘ব্যবসায়ী-তৌহদী জনতা’র আপত্তির কারণে তিনি নির্ধারিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেননি। এ ঘটনার পরে সবাই যখন তার বক্তব্য জানতে চাচ্ছিলো তখন তিনি ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। সেখানে নিরাপদে ঢাকায় ফেরার কথা জানান।

তিনি লিখেন, ‘আজ (২ নভেম্বর) আমি চট্টগ্রামে একটি শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাবো না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসি।’

তবে, চট্টগ্রামে সেই শোরুম উদ্বোধন ঘিরে কী ঘটেছিল, সে বিষয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হলেও মেহজাবীন এখনও স্পষ্টভাবে কিছু বলেননি। এ বিষয়ে ‘খুকি লাইফস্টাইল’র ব্যবস্থাপক ইমদাদ হোসেন শুধু বলেন, ‘একটু বিশেষ সমস্যার কারণে মেহজাবীন চৌধুরী আসতে পারেননি। আমরা ওনাকে ছাড়াই অনুষ্ঠান শেষ করেছি। আপাতত আর কিছু বলতে পারছি না।’

বলা দরকার, ‘খুকি লাইফস্টাইল’ শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৯ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তা দিয়েছিলেন মেহজাবীন চৌধুরী। যেখানে চট্টগ্রামের সবার সঙ্গে দেখা হওয়ার সুযোগের কথা জানিয়েছিলেন তিনি।

মেহজাবীন চৌধুরীর এই ঘোষণা আসার পর থেকে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। মেহজাবীনকে দিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না এলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী-তৌহিদী জনতার ব্যানারে’ কিছু মানুষ।

সেই ব্যানারটি রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা নিজেদের ফেসবুক টাইমলাইনেও শেয়ার করেন। যেখানে লেখা ছিল, চিত্রনায়িকা মেহজাবীন চৌধুরীকে নিয়ে শো-রুম উদ্বোধনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শো-রুম কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, ব্যবসায়ী ও তাওহীদি জনতা এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। বাস্তবে তাই ঘটলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০