যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে : সূচনা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে : সূচনা

কুমিল্লার বুড়িচং উপজেলার চরানল সীমান্ত দিয়ে গত ২৯ আগস্ট রাতে ভারতে পালিয়ে যান কুমিল্লার সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা। পালানোর পর গত ২৫ সেপ্টেম্বর থেকেই সোশ্যাল মিডিয়ায় ফুঁসে উঠেছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না সাবেক এই মেয়রকে।

তবে, পালিয়ে যাওয়ার পর আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন তিনি। ফেসবুক পোস্টের কমেন্টে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছেন তিনি। যেখানে অনেক অশ্লীল ভাষায়ও কমেন্টের রিপ্লাই দিতে দেখা গেছে তাকে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ডাকাতের আক্রমণে নিহত সেনা সদস্য তানজিম সারোয়ারকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন সূচনা। আর এরপরপরই সেই পোস্টে সূচনাকে উদ্দেশ্য করে অনেকে বিভিন্নরকম নেগেটিভ কমেন্ট করেন। সাবেক এই মেয়র প্রতিটি নেগেটিভ কমেন্টের কটাক্ষ করে জবাবও দেন।

এরপর বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সাবেক আইসিটি মন্ত্রী পলক ও উপদেষ্টা নাহিদকে নিয়ে ফাইবার পোড়া ইস্যুতে একটি পোস্ট করেন। সেখানেও কমেন্টের রিপ্লাইয়ে কটাক্ষ করে জবাব দেন তিনি।

সূচনার পোস্টে একজন কমেন্ট করেছেন, ইন্ডিয়া থেকে পোস্ট করছেন, কুমিল্লায় কবে আসবেন? সেই কমেন্টের উত্তরে সূচনা লেখেন, আছি তো কুমিল্লা। নতুন বাসা গুছাচ্ছি, তোমাদের যেন লুট, চুরি আর আগুন দিতে সুবিধা হয়।

আরেক নেটিজেনের লেখা, কুমিল্লায় আসেন আপা কমেন্টের রিপ্লাইয়ে সূচনা লেখেন, আসতাছি আরো বেশি বেশি শাড়ি, জামা, জুতা, মাছ, গাছ, সবজি, যাকাতের শাড়ি, জায়নামায, কোরআন নিয়ে, দ্বিতীয় লুটের প্রস্তুতি নাও।

সূচনার এসব রিপ্লাইয়ের প্রশংসাও করছেন অনেকে। এক নেটিজেন লিখেছেন, আজকের কমেন্ট রিপ্লাইগুলো সেরা হইসে। সেই কমেন্টের রিপ্লাইয়ে সূচনা লেখেন, আয় হায় এটা কেন লিখলেন? লিজেন্ডরা আপনাকেও দালাল ডাকবে।

পলক ও নাহিদকে নিয়ে পোস্টে সূচনা ক্যাপশন দিয়েছেন, যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে। সেই ক্যাপশনকে উদ্দেশ্য করে এক নেটিজেন লেখেন, পলক জানি কার নেতা আছিলো আপু? সেই কমেন্টের জবাবে সূচনা লেখেন, অন্তত আমার না। গুজব চলাকালীন সময়ও আমি সাইবার সিকিউরিটি নিয়ে উনার পেইজে সরাসরি কমেন্ট করেছি। অতি মেধার যারা এখন ৬০০ টাকার ইলিশ খায়, তারাই তখনো আমাকে বুঝে না বুঝে অ্যাটাক করেছিল।

সাবেক মেয়র সূচনার কটাক্ষ করে এমন রিপ্লাইয়ে অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। আর এসব কমেন্টের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন সাবেক এই মেয়র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০