সমালোচনার মুখে বইমেলা থেকে সরানো হলো পোস্টার | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২ ফেব্রুয়ারী ২০২৫, ৯:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সমালোচনার মুখে বইমেলা থেকে সরানো হলো পোস্টার

 

বইমেলা উপলক্ষে তৈরি করা এই পোস্টারটি (বাঁয়ে) নিয়ে সমালোচনা শুরু হয়। পোস্টারে ব্যবহার করা ছবিটি মূলত ১৯৭১ সালে শহিদ মিনারে একটি সমাবেশের ছবি (ডানে)/সংগৃহীত
বইমেলা উপলক্ষে তৈরি করা এই পোস্টারটি (বাঁয়ে) নিয়ে সমালোচনা শুরু হয়। পোস্টারে ব্যবহার করা ছবিটি মূলত ১৯৭১ সালে শহিদ মিনারে একটি সমাবেশের ছবি (ডানে)

 

সমালোচনার মুখে অমর একুশে বইমেলা উপলক্ষে প্রদর্শিত একটি পোস্টার সরিয়ে নিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

“৫২–এর চেতনা ২৪–এর প্রেরণা” স্লোগান লেখা বইমেলা উপলক্ষে তৈরি করা পোস্টারটি টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত কয়েকটি জায়গায় লাগানো হয়।

বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনাকে উপস্থাপন করতে পোস্টারে যে ছবিটি ব্যবহার করা হয়েছে, সেটি ১৯৭১ সালের ১৫ মার্চ কেন্দ্রীয় শহিদ মিনারে তোলা একটি সমাবেশের ছবি।

শনিবার (১ ফেব্রুয়ারি) বইমেলার উদ্বোধনের পর এই পোস্টারের ছবির মূল ছবিটি দিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ তোলেন কেউ কেউ।

এরপর পোস্টারটি সরিয়ে নিলো বাংলা একাডেমি। তবে বাংলা একাডেমির দাবি, পোস্টারটি তারা তৈরি করেনি। অন্য একটি পক্ষের করা এই পোস্টার নজরে আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে তারা।

একুশে বইমেলা উপলক্ষে তৈরি করা পোস্টার নিয়ে এমন পরিস্থিতির বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “প্রথম কথা এটা বাংলা একাডেমির পোস্টার না। তবে বইমেলার পোস্টার। একাডেমির মেলার আয়োজকদের পক্ষ থেকে এটি বানানো হয়নি। অন্য একটি পক্ষ তৈরি করেছে। আমাদের কোনোভাবে দৃষ্টি এড়িয়ে গেছে। তবে আমরা জানার সঙ্গে সঙ্গে পোস্টারটি অপসারণ করা হয়েছে।”

নাম প্রকাশ না করার শর্তে বাংলা একাডেমির এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, “পোস্টার একটি না। টিএসসির দিক থেকে দোয়েল চত্বর পর্যন্ত পুরো পথেই পোস্টার লাগানো হয়েছে একটু পরপর। পোস্টারে সংস্কৃতি মন্ত্রণালয়ের নাম আছে। তবে যতটা জানি, এটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ভুল।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০