হ্যাটস অফ মিস্টার মারুফুল হক | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৯ অগাস্ট ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হ্যাটস অফ মিস্টার মারুফুল হক

 

জাতীয় ফুটবল দল বা ক্লাব দলের কোচ হিসেবে কোনো বিদেশি এয়ারপোর্টে নামলেই খবর হয়ে যায় – এক জাদুকর এসেছেন, যার স্পর্শে বদলে যাবে দল।

সেই কোচ হোটেলে ব্যাগ–পত্র রেখে কোনো মতে সংবাদ সম্মেলনে আসতে পারলেই তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হয় ‘আলাউদ্দিনের প্রদীপের দৈত্য’র মতো করে। ভাবখানা এমন যেন – কোচ খালি প্রদীপের গায়ে ঘষা দেবেন আর দল এমনি এমনিই জিতবে। বিদেশি কোচ বলে কথা!

অন্যদিকে বাংলাদেশি কোচ হলে আমাদের মেনে নিতেই কষ্ট হয়। আমাদের ভাবখানা এমন যে, বিদেশি না হলে সে আবার কীসের কোচ! অথচ আজ বাংলাদেশি কোচ মারুফুল হকের হাত ধরেই সাফ অঞ্চলে অজেয় থাকা শিরোপাটা জিতল বাংলাদেশ।

তাও আবার বাংলাদেশ ম্যাচটা জিতলো ৪-১ গোলে। যে ফাইনাল নাম শুনলেই আগে বাংলাদেশের ফুটবলারদের গলা শুকিয়ে যেতো। সেই ফাইনালকে পাড়ার ম্যাচ বানিয়ে ফেললো বাংলাদেশের ফুটবলাররা। বিদেশের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে একটা ফাইনাল ম্যাচে ৩–০ গোলে এগিয়ে যাওয়া। ভাবা যায়!

এখনো পুরো দেশ মেতে আছে সাফ জয়ের আনন্দে। এর একটা অংশ জুড়ে বরাদ্দ থাকা উচিত ছিল দলের কোচ মারুফুলের জন্য। কারণ কথাই তো আছে ‘ফুটবল কোচ গেম’। উদীয়মান মিরাজুল, রাহুল, আসিফদের কাছে থেকে সেরাটা বের করে আনার কৃতিত্ব হিসেবে মারুফুলকে নিয়ে সেই আলোচনাটা কি হচ্ছে! আমার দৃষ্টিতে না।

ওই যে মারুফুল তো বিদেশি নন। স্বাভাবিকভাবে বিদেশি কোচদের মতো ঘাড় ঝাঁকি দিয়ে ঠোঁট উল্টিয়ে কথাও বলতে পারেন না। তাঁকে নিয়ে আমাদের এতো কথা খরচ করার কী আছে! কিন্তু ফলাফল খারাপ হলেই অতীতের মতো গর্দান নেওয়া হতো তাঁর।

তাঁর গর্দানের সব বন্দোবস্ত করাই ছিল! মারুফুলের হাতে দল তুলে দিয়ে মাত্র দুই সপ্তাহের প্রস্তুতির ব্যবস্থা করে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আবারও বলছি, মাত্র দুই সপ্তাহ। ভাবা যায়!

এই স্বল্প প্রস্তুতিতে রেজাল্ট ভালো হলে তো ভালোই আর রেজাল্ট খারাপ হলে কোচের দোষ। আর মারুফুল হক যেহেতু বাংলাদেশের কোচ, তাঁকে বলির পাঠা বানানো তো বাম হাতের খেল। যেখানে স্বয়ং বাফুফে সভাপতি কথায় কথায় তুচ্ছ তাচ্ছিল্য করে থাকেন দেশি কোচদের।

মাঠে নামার আগে হাতে অল্প সময়। কোচ হিসেবে এমন দলের দায়িত্ব নেওয়া, জেনে শুনে বিষ পান করার মতো। মারুফ স্যারকে জিজ্ঞাসা করেছিলাম, বিপদ জেনেও এই অল্প সময়ের জন্য কেন দলের দায়িত্ব নিলেন ? উনার জবাবটা ছিল ,‘ কেউ দায়িত্ব নেওয়ার সাহস পাচ্ছেন না। আমার দেশ। আমি তো আর ভয়ে দেশকে অগ্রাহ্য করতে পারি না। ’

এটাই কোচ মারুফুল। হ্যাটস অফ মিস্টার মারুফুল হক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০