জিম্বাবুইয়ান কিংবদন্তি বোলার হিথ হিল্টন স্ট্রিক নট আউট ৪৯... | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৫ অগাস্ট ২০২৩, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জিম্বাবুইয়ান কিংবদন্তি বোলার হিথ হিল্টন স্ট্রিক নট আউট ৪৯…

হিথ স্ট্রিককে চিনতে কষ্টই হচ্ছে। তার পাশে বসা ওই ভদ্রলোককে হয়তো এখন চিনতে পারছেন না অনেকে। তবে একসময় বাংলাদেশেও তিনি বেশ পরিচিত ছিলেন। রে প্রাইস…

আজকে সকালেই স্ট্রিকের সঙ্গে দেখা করেছেন প্রাইস। সাবেক এই বাঁহাতি স্পিনার ছবিটি ফেইসবুকে পোস্ট করেছেন ঘণ্টাখানেক আগে। ক্যাপশনে লিখেছেন, “Morning tea with best friend”…

এই ছবি পোস্ট করার একটু আগে প্রাইস ফেইসবুকে লিখেছেন, “ফেইসবুকে ও অন্যান্য জায়গায় লোকে যেমনটি বলছেন, আসলে হিথ স্ট্রিক কিন্তু বিদায় নেননি। সত্যি বলতে, আমরা এখন একসঙ্গে তার বারান্দায় বসেই চা পান করছি ও সূর্যোদয় দেখছি।”

হেনরি ওলোঙ্গার সঙ্গেও কথা বললাম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অ্যাডিলেইডে তার সাক্ষাৎকার নিয়েছিলাম। মাঝেমধ্যে টুকটাক কথা হয় এখনও। সাবেক এই পেসার বললেন যে, ভুল খবর পেয়ে তিনিও শোকপ্রকাশ করেছিলেন। পরে স্ট্রিকের সঙ্গে তার কথা হয়েছে…

তবে ওলোঙ্গা এটাও জানিয়েছেন, বেঁচে থাকলেও খুব ভালো নেই স্ট্রিক। যদিও স্ট্রিক নিজে বিভিন্ন সংবাদমাধ্যমে বলেছেন, তিনি আগের চেয়ে ভালো আছেন এবং সেরে উঠছেন…

গত মে মাসে যখন স্ট্রিকের কোলন ও লিভারের ক্যান্সারের কথা জানা যায়, তখনই জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রী বলেছিলেন যে, ‘একদম শেষ পর্যায় চলছে…”

শন উইলিয়ামস তখন বলেছিলেন যে, ‘ক্যান্সারের চতুর্থ পর্যায় চলছে…”

এই শন উইলিয়ামস ও জিম্বাবুয়ের আরও অনেক ক্রিকেটার স্ট্রিক ও তার পরিবারের কাছে ঋণী। বছরের পর বছর ধরে হারারের বাইরের অনেক ক্রিকেটারের ঠিকানা হয়েছে স্ট্রিকদের বাড়ি। স্ট্রিক ও তার বাবা সাবেক ক্রিকেটার ডেনিস স্ট্রিক নানাভাবে সাহায্য করেছেন উঠতি ক্রিকেটারদের…

স্ট্রিকদের পরিবারের ঘনিষ্ঠ এই শন উইলিয়ামসও শোক প্রকাশ করে ফেলেছিলেন মৃত্যুর খবরে। রয়টার্স, আরও বিভিন্ন বার্তা সংস্থা, গার্ডিয়ানসহ আরও অনেক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছিল তো বটেই…

যাহোক, আপাতত বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ ও জিম্বাবুইয়ান কিংবদন্তি বোলার হিথ হিল্টন স্ট্রিক নট আউট ৪৯…

(ক্রেডিট: আরিফুল ইসলাম রনি)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০