‘যদি মুহি শিবির হয়ে থাকে তাহলে শিবির ভালো’ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২ অক্টোবর ২০২৪, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘যদি মুহি শিবির হয়ে থাকে তাহলে শিবির ভালো’

 

 

সভাপতি ও সেক্রেটারির পর এবার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। যেখানে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মহিউদ্দিন খান। যার একাডেমিক রেজাল্ট ঘিরে চলছে নানা আলোচনা।

শিবিরের এই নেতাকে নিয়ে কথা বলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের হাত থেকে আন্দোলনকারী ছাত্রদের বাঁচাতে গিয়ে পুলিশের হামলার শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রভাষক শেহরীন আমিন মোনামিও।

তিনি বলেন, ‘আমাদের ছাত্র মুহি (মহিউদ্দিন খান)। যদি মুহি শিবির হয়ে থাকে, তাহলে শিবির ভালো।’

বুধবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের কমেন্টে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ঢাবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
তার এই কমেন্টের পর থেকেই নতুন করে আলোচনা শুরু হয়। অনেকেই পোস্ট দিতে থাকেন। যদিও বিষয়টি ব্যাখ্যা করে একটি পোস্ট দিয়েছেন ঢাবি প্রভাষক শেহরীন আমিন মোনামি।

তিনি লিখেন, সম্প্রতি আমার একটা বক্তব্য নিয়ে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে আমি আমার দিক থেকে বিষয়টা ব্যাখ্যা করার তাগিদ অনুভব করছি। আমার কোনো শিক্ষার্থী কী সংগঠন করে বা কোন্ মতাদর্শের সেটা আমার কাছে কখনো মুখ্য নয়। আমি ওটা নিয়ে কোনো চিন্তাও করি না। ব্যক্তিগতভাবে আমি নিজেও কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সাথে জড়িত নই।

তিনি আরও লিখেন, আমি আশা করব এবং সেই সাথে অনুরোধও যেন আমার কোনো বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করা না হয়। কারণ একজনের লিখিত কমেন্ট/শব্দ/বক্তব্য চাইলেই যে কোনোভাবে উপস্থাপন করা যায়। আমি চাইবো আমাকে যারা জানেন, চেনেন তারা যেন বিভ্রান্ত না হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০