গুগলে সার্চ করতেছিলাম এর আগে বাংলাদেশের কোনো ছাত্রনেতা অক্সফোর্ডে দাওয়াত পেয়েছিল কিনা। দেখলাম, কেউ দাওয়াত পেয়েছিল কিনা সে বিষয়ে কোনো তথ্য নেই। ধরে নেওয়া যায়, স্বাধীনতার পর এই প্রথম হাসনাত ও সাদিক কাইয়েম অক্সফোর্ডে দাওয়াত পেলেন।
বাংলাদেশের জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের বেশ কয়েকজন তরুণ নেতাকে ঐতিহাসিক অক্সফোর্ড ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায় Bangladesh’s July Revolution শীর্ষক একটি আন্তর্জাতিক প্যানেল আলোচনায় অংশ নিতে। এই আলোচনাটি ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আমন্ত্রিতদের মধ্যে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি আবু সাদিক কায়েম এবং এজিএস মহিউদ্দিন খান।
অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট মুসা হিরাজের স্বাক্ষরিত পৃথক চিঠিতে এই তরুণ নেতাদের ২০২৪ সালের কোটাবিরোধী আন্দোলন ও পরবর্তী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তাদের নেতৃত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা কথা স্বীকার করা হয়। চিঠিতে আরও উল্লেখ করা হয় যে তরুণ রাজনৈতিক সংগঠক হিসেবে তাদের অভিজ্ঞতা ও বিশ্লেষণ আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।
অক্সফোর্ড ইউনিয়ন বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ বিতর্ক ও বক্তৃতা মঞ্চ, যেখানে বিশ্বের শীর্ষ রাষ্ট্রনায়ক, নোবেলজয়ী ব্যক্তিত্ব, দার্শনিক ও সমাজ পরিবর্তনকারী ব্যক্তিরা বক্তব্য রাখেন। ১৮২৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ বিতর্কের মঞ্চ। এখানে আমন্ত্রণ পাওয়া মানেই আন্তর্জাতিক অঙ্গনে কোনো ব্যক্তির ভূমিকার বৈশ্বিক স্বীকৃতি।
হাসনাত আবদুল্লাহকে এই আমন্ত্রণ জানানো হয়েছে কারণ ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন এবং বাংলাদেশে ক্ষমতার রূপান্তরে ছাত্র-জনতার গণআন্দোলনে তিনি নেতৃত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা রেখেছেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তনের জন্যই চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছিল। তিনি আরও বলেন, যদি আগের সিস্টেম অক্ষুণ্ন রাখা হয়, তবে যেকোনো ব্যক্তিই পরবর্তী সময়ে হাসিনা হয়ে উঠতে পারে। হাসিনা কোনো একক ব্যক্তি নয়, বরং অনেকগুলো ফ্যাসিবাদী আইডিয়ার সমষ্টি।
মাত্র ২৭ বছর বয়সে হাসনাত আবদুল্লাহ একজন ছাত্রনেতা থেকে সংসদ সদস্য এবং এখন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের গণঅভ্যুত্থানের কণ্ঠস্বর হিসেবে পরিচিতি পেয়েছেন। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এবং হাসনাত আবদুল্লাহ সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে দেশে-বিদেশে পরিচিতি অর্জন করেছেন। অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ নিঃসন্দেহে তার ও বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের আন্তর্জাতিক স্বীকৃতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
– জমির উদ্দিন, দৈনিক আমার দেশ।হাসনাত আবদুল্লাহ ও সাদিক কায়েমকে অক্সফোর্ড ইউনিয়নের ঐতিহাসিক আমন্ত্রণ, জুলাই অভ্যুত্থানের আন্তর্জাতিক স্বীকৃতি
বাংলাদেশের জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের কয়েকজন তরুণ নেতাকে ঐতিহাসিক অক্সফোর্ড ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে “Bangladesh’s July Revolution” শীর্ষক একটি আন্তর্জাতিক প্যানেল আলোচনায় অংশ নিতে, যা ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা।
আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম এবং এজিএস মহিউদ্দিন খান।
অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট মুসা হিরাজের স্বাক্ষরিত পৃথক চিঠিতে এই নেতাদের ২০২৪ সালের কোটাবিরোধী আন্দোলন ও পরবর্তী গণঅভ্যুত্থানে তাদের নেতৃত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তাদের অভিজ্ঞতা ও বিশ্লেষণ আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে বলে উল্লেখ করা হয়।
১৮২৩ সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড ইউনিয়ন বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ বিতর্ক মঞ্চ, যেখানে আমন্ত্রণ পাওয়াকে আন্তর্জাতিক অঙ্গনে বৈশ্বিক স্বীকৃতি হিসেবে গণ্য করা হয়।
এ প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তনের জন্যই চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছিল। তার মতে, আগের সিস্টেম অক্ষুণ্ন রাখা হলে যেকোনো ব্যক্তিই পরবর্তী সময়ে হাসিনা হয়ে উঠতে পারে, কারণ হাসিনা কোনো একক ব্যক্তি নয় বরং বহু ফ্যাসিবাদী আইডিয়ার সমষ্টি।
মাত্র ২৭ বছর বয়সে ছাত্রনেতা থেকে সংসদ সদস্য হওয়া হাসনাত আবদুল্লাহ এখন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের গণঅভ্যুত্থানের কণ্ঠস্বর হিসেবে পরিচিত। জাতীয় নাগরিক পার্টি দেশের ইতিহাসে প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এবং অক্সফোর্ডের এই আমন্ত্রণ জুলাই অভ্যুত্থানের আন্তর্জাতিক স্বীকৃতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করা হচ্ছে।
মন্তব্য করুন