'১৯৭১: সেইসব দিন' মুক্তির ১সপ্তাহের মাথায় হল পেল না? | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৭ অগাস্ট ২০২৩, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘১৯৭১: সেইসব দিন’ মুক্তির ১সপ্তাহের মাথায় হল পেল না?

অনুদানের সিনেমা ‘১৯৭১: সেইসব দিন’ মুক্তি পেয়েছিল গত শুক্রবার। মূলত মাল্টিপ্লেক্সগুলোতেই সিনেমাটি দেখার সুযোগ পেয়েছে দর্শক। নির্মাতা হৃদি হক তার প্রথম সিনেমাতেই মুক্তিযুদ্ধকে তুলে ধরেছেন ভিন্ন এক আঙ্গিকে, যে চেষ্টাটা সাধুবাদ পেয়েছে দর্শকের কাছ থেকে। যারাই এই সিনেমাটি দেখেছেন, একবাক্যে স্বীকার করে নিয়েছেন, অনুদানের টাকার শতভাগ ব্যবহার হয়েছে এই সিনেমায়, সরকারী টাকায় যথেচ্ছাচার করেনি কেউ, সিনেমাটি নির্মাণ করতে গিয়ে অসততার আশ্রয়ও নেননি নির্মাতা, উল্টো ঢালতে হয়েছে গাঁটের টাকা।

সিনেমা হিসেবে ‘১৯৭১: সেইসব দিন’ নিখুঁত হয়নি। ভুলত্রুটি এই সিনেমাতেও আছে, আছে কমতি, আছে সমালোচনার জায়গা। সেসব সিনেমার পেছনে কাজ করা মানুষগুলোও জানেন, নিজেদের ভুলত্রুটি তারা স্বীকারও করে নেন। কিন্তু একটা প্রশ্নের উত্তর তারা জানেন না। কেন দর্শক রেসপন্স ভালো থাকার পরও মুক্তির দ্বিতীয় সপ্তাহে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা মিলিয়ে সিনেমাটি একটি শো-ও পেল না? এটা যে কোন সিনেমার নির্মাতার জন্য হতাশাজনক, হতাশাজনক দর্শকের জন্যেও, যারা ভালো গল্পে নির্মিত সিনেমা দেখতে চান।

ভারতীয় সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পেয়েছে আজ, হলিউড-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘এমআর- নাইন’ চলছে সাড়ম্বরে। একারণে ঈদের দুই সিনেমা সুড়ঙ্গ এবং প্রিয়তমা নেমে যাওয়ার পরও (প্রিয়তমার একটি শো চলছে সিনেপ্লেক্সে) ব্রাত্য থেকে গেছে ১৯৭১: সেই সব দিন। প্রশ্নটা এখানেই। ‘কিসি কা ভাই কিসি কি জান’ এর কয়েকটি শো কি মুক্তিযুদ্ধের এই সিনেমাটি পেতে পারতো না?

মাল্টিপ্লেক্সকে ঘিরে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে। আর স্টার সিনেপ্লেক্স সেই বিপ্লবে নেতৃত্ব দিচ্ছে। তাই এই মাল্টিপ্লেক্স চেইনের কাছে আমাদের প্রত্যাশাটাও বেশি। সেই জায়গা থেকেই মনে হচ্ছে, মুক্তিযুদ্ধের এই সিনেমাটাকে আরেকটু ভালোভাবে তারা সাপোর্ট দিতে পারতেন। পারতেন সিনেমার বিশাল পটভূমিতে নবীন এক নির্মাতার কাঁধে ভরসার হাত রাখতে। ব্যবসার খাতিরে হয়তো তারা কিসি কা ভাই কিসি কি জান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তাদের এই সমর্থনটা এই সিনেমার জন্য বড্ড দরকার ছিল। যে সিনেমা আমাদের গৌরবের গল্প বলে, আমাদের রক্তক্ষয়ী যুদ্ধের গল্প বলে, সেই সিনেমাটার বেলায় লাভ ক্ষতির হিসেবের খানিকটা ঊর্ধ্বে উঠলেও বোধহয় ক্ষতি ছিল না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০