প্লাস্টিকের বোতলগুলোতে জল রাখা কী ভালো? | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৪ জুন ২০২২, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্লাস্টিকের বোতলগুলোতে জল রাখা কী ভালো?

 ইদানীং সঙ্গে বোতলবন্দি জল বহনের যুগ। আমরা ইদানীং বাইরে বেরোলেই সঙ্গে জল বহন করি। বাইরের খোলা জল খেলে সংক্রমণ হতে পারে বা শরীরে কোনও অসুবিধা হতে পারে এই ভেবে। কিন্তু আমরা অধিকাংশ সময়েই প্লাস্টিক বোতলেই জল বহন করি। তখন আমরা ভেবেও দেখি না, প্লাস্টিকের বোতলে নিশ্চিন্ত হয়ে যে জল আমরা বহন করি, তা সত্যিই কতটা নিরাপদ। ভেবে দেখি না, নামকরা কোম্পানির যে বোতলবন্দি জল আমরা বহন করছি, সেটাই-বা কতটা নিরাপদ। প্লাস্টিকের বোতলে জল খাচ্ছেন, বোতলের এক্সপায়ারি ডেট জানেন তো?

কেন নিরাপদ নয়? অনেক কারণ থাকে। প্রথমত, আমরা কি জানি, প্লাস্টিকের বোতলেরও এক্সপায়ারি ডেট থাকে? যদিও এই ‘ডেট’ অনেক সময়েই বিভ্রমকারী। বোতলের গায়ে যে তারিখ লেখা থাকে, তা অনেক সময়েই সঠিত তথ্য দেয় না।

 

মনে করা হয়, বেশির ভাগ পানীয় জলই ৬ মাস নিরাপদ। কোনও ‘কুল ও ডার্ক প্লেসে’ জল রাখলে তা পানযোগ্য় থাকে। আসলে জল কখনও এত তাড়াতাড়ি নষ্ট হয় না। তবে সেটা নির্ভর করে, জলটা কোন ধরনের পাত্রে সঞ্চিত তার উপর। যদি প্লাস্টিক বোতলে জল রাখা থাকে, তবে তা নিয়ে চিন্তা করা উচিত। মোটামুটি মনে করা হয়, জল দু’বছর ভালো থাকে।

‘প্যাকেজড বটল’ সূর্যালোকে রাখতে নেই। তা হলে তাতে রাখা জল অপেয় হয়ে যায়।

কেন হয়?

আসলে প্লাস্টিক বোতলে যে পলিথিন টেরেফথালেট (পেট) থাকে তা সেই বোতলে রাখা জলে মিশতে শুরু করে। এর ফলে জলের স্বাদেও বদল আসে, জলের গুণও নষ্ট হয়। এক্সপায়ারি ডেট পেরনো বোতলের জল খেতে কী ক্ষতি হয়? এই জল খেলে প্রজননগত সমস্যা হয়, স্নায়ুগত সমস্যা দেখা দেয়, শরীরের রোগপ্রতিরোধ শক্তিও কমে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০