পশুর ওজন নির্ণয় করবেন যেভাবে | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৪ জুলাই ২০২২, ৮:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পশুর ওজন নির্ণয় করবেন যেভাবে

পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১০ জুলাই। ঈদ যতই ঘনিয়ে আসছে কোরবানির জন্য ততই উৎসাহ-উদ্দীপনা নিয়ে পছন্দের পশু খুঁজতে তৎপরতা বাড়ছে। অনলাইন-অফলাইন হাটে চলছে কোরবানির পশুর খোঁজ।
পশুর ওজন নির্ণয়
কোরবানির পশু কেনার আগে প্রায় সবাই জানতে চান, পশুটির ওজন কত হবে? একটি পশুকে ওজন করা সহজ কাজ নয়। তাই পশুর ওজন বিষয়ে ক্রেতারা অভিজ্ঞ লোকদের থেকে ধারণা নিয়ে থাকেন। অনেকে কোরবানির গরু-ছাগল কেনার সময় পেশাদার কসাই বা ব্যবসায়ীকে টাকার বিনিময়ে হাটে নিয়ে যান।

কিন্তু একটি ছোট্ট সূত্র জানা থাকলে পশুর ওজন নির্ণয় করা নিয়ে ক্রেতা-বিক্রেতারা দ্বিধা দূর হতে পারে খুব সহজেই। ফিতা দিয়ে মেপেই নির্ণয় করা যাবে পছন্দের পশুর ওজন।

ডিজিটাল কোরবানির হাটের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নির্দেশিকা বা গাইডলাইন প্রকাশ করা হয়েছিল গত ঈদুল আজহায়। ওই নির্দেশিকায় পশুর ওজন নির্ণয়ের কৌশল নিয়ে তথ্য তুলে ধরা হয়েছিল। এতে ফিতা দিয়ে মেপে পশুর ওজন নির্ণয়ের একটি সূত্রও উল্লেখ করা হয়েছিল।

সূত্রটি হলো-

পশুর দৈর্ঘ্য (ইঞ্চি) X পশুর বুকের বেড় (ইঞ্চি) X পশুর বুকের বেড় (ইঞ্চি) / ৬৬০ = পশুর মোট ওজন (কেজি)।

মনে করি, আপনার পশুটির দৈর্ঘ্য ৫১ ইঞ্চি এবং বুকের বেড় ৫৬ ইঞ্চি। তাহলে পশুর আনুমানিক ওজন হবে (৫১X৫৬X৫৬)/৬৬০ = ২৪২.৩৩ কেজি।

ডিজিটাল স্কেল ছাড়া এ পদ্ধতিতে একেবারে শতভাগ সঠিকভাবে ওজন নির্ণয় করা যাবে তা নয়। তবে অনেকটাই সঠিক ওজন নির্ণয় করা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০